Skip

সোমবার, 16 নভেম্বর 2026

আমাদের সুমাইয়া: ছোট্ট বোনের জন্য এক ভাইয়ের কবিতা

প্রিয় নিউজ 24 ডেস্ক

প্রকাশ: · 3 মিনিটে পড়ুন

আমাদের সুমাইয়া: ছোট্ট বোনের জন্য এক ভাইয়ের কবিতা
কবিতা "আমাদের সুমাইয়া" — প্রিয় নিউজ 24

এক নজরে

  • তিন ভাইয়ের একমাত্র ছোট বোন সুমাইয়াকে নিয়ে বড় ভাইয়ের লেখা কবিতা।
  • কোলে নিয়ে ঘোরা, বোনের জন্য বকা খাওয়া — ছোটবেলার মধুর স্মৃতি।
  • শহরের ব্যস্ততায় দূরে থেকেও বোনের জন্য ভালোবাসা আর দোয়া একই রকম।

ছোট বোন সুমাইয়াকে নিয়ে সুলতান মুহাম্মদ রাশেদের লেখা কবিতা — "💛আমার ছোট্ট বোন💛"। স্মৃতি হিসেবে এখানে রাখা হলো।

আমাদের ঘরের রাজকুমারী সুমাইয়া তার নাম,
তিন ভাই তার প্রহরী হয়ে দাঁড়িয়ে আছি অবিরাম।
আমরা তিন ভাই তার ভ্যানগার্ড, দেয়াল সমান ঢাল,
কষ্ট যদি ছুঁতে আসে, তবে সব হয়ে যাবে টালমাটাল।

আল্লাহ্‌ বোধহয় দুনিয়াতে পাঠানোর আগে ঠিক,
তিনটা ভাইকে গার্ড বানিয়ে দিলেন তাকে ফিক।
যদি কোনো ঝড় আসে তার নরম জীবনে,
তিন ভাই ঢাল হয়ে দাঁড়াবো বুক চিতিয়ে ক্ষণে।

সুমাইয়ার হাসি মানেই ঘরের ভেতর ঈদের দিন,
ওর জন্যই আমাদের সব লড়াইগুলো সব রঙিন।
সুমাইয়া শুধু বোন না, আমাদের ঘরের মান,
তার হাসিতে খুশিতে থাকাই আমাদের সম্মান।

আমরা তিন ভাই এক বোন, সবার শেষে সে,
ঘরজুড়ে যার কচি হাসি রোদের মতো হেসে।
সুমাইয়া ছিল ছোট্ট পাখি, আমার বুকের মাঝে,
কোলে নিয়ে ঘুরতাম ওরে সকাল-বিকেল সাঁঝে।

রাকিব যদি মারতো ওরে দুষ্টুমি করেও ক্ষণে,
রাগে আমি মারতাম তাকে বোনকে মারার কারণে।
এর কারণে বাবা-মায়ের কত খেয়েছি বকা,
বোন যে আমার খুব আদরের, তা বুঝতে হবে বোকা।

মা-বাবার সেই বকা খাওয়া আজও লাগে মধুর,
বোনের চোখের জল মুছাতেই ছিলাম কত দূর!
আজও মনে পড়ে ছোটবেলার সেই দিনরাত,
কোলে নেওয়া, বকা খাওয়া আর ভালোবাসার হাত।

আমার ঘরের রোদের হাসি, আমার ছোট বোন,
ওর মুখের মিষ্টি কথায় ভরে ওঠে মন।
পড়ার টেবিল এলোমেলো, বই ছড়ানো সব,
তবু ওর মনটা নাকি আকাশ ছোঁয়ার রব।

সময় বদলায়, মানুষ বড় হয়, বদলায় জীবনের রঙ,
তবু ভাইয়ের হৃদয়ে বোনের জায়গা চিরকালই ঢঙ।
পৃথিবী জানুক, আমাদের বোন খুব আদরের ধন,
তিন ভাইয়ের বুকের ভেতরই তার আসল আপন।

তারপর হঠাৎ জীবন যেন বদলে দিল পথ,
বিয়ের পরে দূরে গেলাম, বাড়ি রইল পড়ে রথ।
দীর্ঘ বছর শহরজীবনে ব্যস্ততারই ভিড়,
মাঝরাতে শুধু বোনের জন্য জমত স্মৃতির নীড়।
এত ব্যস্ত জীবনে আর শহরের কোলাহল,
মাঝরাতে শুধু বোনের জন্য ভিজত আঁখিজল।

বড় হতে হতে সুমাইয়া বদলালো ধীরে ধীরে,
টানটা গেল রাকিবের দিকে সময়ের নিয়ম ঘিরে।
এখন ওরা পাশাপাশি হাসে, কাটায় বেশ সময়,
দূর থেকে আমি দেখি শুধু, বুকের ভেতর ক্ষয়।

আমি ও রাকিব এখন থাকি ব্যস্ত শহরে,
বোন থাকে গ্রামের বাড়ি মায়ের স্নেহে ঘিরে।
তবু বোনের খবর নিচ্ছি অজান্তে সারাক্ষণ,
ভালোবাসা আগের মতোই বুকের মধ্যে ক্ষণ।

ঢাকায় আমি ব্যবসা করি, রোজগার করি ভালো,
বোনের যা যা লাগে দেই, তবু পাইনা যে সেই আলো।
টাকা-পয়সা দেই হয়তো, দেই প্রয়োজনের সব,
তবু সেই ছোটবেলার টানটাই সবচেয়ে দামি রব।

ছোটবেলার সেই কোলে নেওয়া দিনগুলো যে স্বপ্ন,
আজও মনে পড়ে, সুমাইয়া, তুমি আছো হৃদয়-অন্তঃস্থ।
দূরত্ব শুধু মাইলের হিসাব, মনের নয় তো আর,
বোনের জন্য তিন ভাই আজও একসাথে প্রস্তুত পার।

ছোট্ট মানুষ, বড় যে মন, ভালোবাসায় ভরা,
ও থাকলে ঘরটা যেন স্বপ্নে আঁকা ধরা।
আমার জীবনের সবচেয়ে আপন রঙিন ধন,
দোয়া করি সুখে থাকুক আমার ছোট্ট বোন। 💛

✍️ সুলতান মুহাম্মদ রাশেদ

মন্তব্য

শুধু লেখা — কোনো লিংক দেওয়া যাবে না · /1000

এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন।

সর্বশেষ খবর পান ইমেইলে

নতুন খবর ও লেখা প্রকাশ হলেই আপনার ইনবক্সে পৌঁছে যাবে। যেকোনো সময় এক ক্লিকে বন্ধ করতে পারবেন।