Skip

রবিবার, 15 নভেম্বর 2026

কংক্রিটের খাঁচায় বন্দি জীবন: শহরে গ্রামের স্মৃতি (কবিতা)

প্রিয় নিউজ 24 ডেস্ক

প্রকাশ: · 1 মিনিটে পড়ুন

কংক্রিটের খাঁচায় বন্দি জীবন: শহরে গ্রামের স্মৃতি (কবিতা)
কবিতা "কংক্রিটের খাঁচায় বন্দি জীবন" — প্রিয় নিউজ 24

এক নজরে

  • বাসা, অফিস আর যাতায়াত — সবখানেই চার দেয়াল, শহরের যান্ত্রিক জীবনের কথা।
  • টাকা এসেছে, তবু মন উদাসীন; ছোটবেলার মাঠ আর গ্রামের গান হারিয়ে গেছে।
  • কবি চান না গাড়ি-বাড়ি, চান একটু শান্তি আর সবুজ গ্রামের পরশ।

সুলতান মুহাম্মদ রাশেদের লেখা কবিতা। লেখা হয়েছিল 10 জুলাই 2025, স্মৃতি হিসেবে এখানে রাখা হলো।

চার দেয়ালের বন্দি জীবন—
এ যেন দম ফেলিবার সময় নেই এখন।
অজান্তেই চলে যাচ্ছে সময় তার মত করে,
হাজারো গ্রামীণ স্মৃতি পড়ে যাচ্ছে ঐ বহু দূরে।

বাসার মধ্যে চার দেয়াল, অফিসেও তাই,
যাতায়াত করি মাগো যেখানে—
সেখানেও শুধুই চারদিকে দেয়াল দেখতে পাই।

নেই নদী, নেই বন, নেইতো কোন নির্জন,
চারদিকে যান্ত্রিক শব্দে কাঁদে আমার মন।
আগে ছিল পকেট ফাঁকা, এখন গুনি শুধুই টাকা,
তারপরেও মন উদাসীন, আর লাগে ফাঁকা ফাঁকা।
চিন্তা ছিল বড় কিছু করে সুখে থাকব বেশ,
এতো কিছু পরেও যেন হচ্ছে না আর্তনাদের শেষ।

মোবাইলের পর্দায় দেখি সূর্যোদয় ভার্চুয়াল,
বাস্তবের রোদে হাঁটলে হয় ক্লান্ত অবিচল।
ছোটবেলার খেলার মাঠ আজ বিল্ডিংয়ের নিচে,
যেখানে হাসির শব্দ থাকত, আজ নীরব কিচে।

সন্ধ্যার হাওয়া ছুঁয়ে যায় না কানে,
ধোঁয়ার শহরে হারিয়ে গেছে গ্রামের গান।
গ্রামের সব আপন জন আর মায়ের ডাকের টান,
সবই এখন স্মৃতির পাতা, ধুলোর মতো যার প্রাণ।

চাই না গাড়ি, চাই না বাড়ি, চাইনা জীবন ষোড়শ
চাই একটুখানি শান্তি, চাই সবুজের ঐ পরশ।
শহরের আলোয় নয়, ফিরতে চাই সেই সোনার গাঁয়,
যেখানে মন প্রান হাসবে, একফোঁটা শিশির ছোঁয়ায়।

✍️ সুলতান মুহাম্মদ রাশেদ
10 জুলাই 2025

সর্বশেষ খবর পান ইমেইলে

নতুন খবর ও লেখা প্রকাশ হলেই আপনার ইনবক্সে পৌঁছে যাবে। যেকোনো সময় এক ক্লিকে বন্ধ করতে পারবেন।