Skip

রবিবার, 15 নভেম্বর 2026

এআই দিয়ে চাঁদের দেশে: বাস্তবের সুপারম্যান হওয়ার ডাক (কবিতা)

প্রিয় নিউজ 24 ডেস্ক

প্রকাশ: · 1 মিনিটে পড়ুন

এআই দিয়ে চাঁদের দেশে: বাস্তবের সুপারম্যান হওয়ার ডাক (কবিতা)
কবিতা "এআই দিয়ে চাঁদের দেশে" — প্রিয় নিউজ 24

এক নজরে

  • এআই দিয়ে রোজ চাঁদে যাওয়া যায় — কিন্তু সেটা শুধু কল্পনা, বাস্তবতা নীরবে কাঁদে।
  • এআই দিয়ে নিজেকে নকল হিরো না সাজিয়ে বাস্তবের সুপারম্যান হওয়ার চেষ্টা করার ডাক।
  • এআইকে সৃজনশীল আর কার্যকর কাজে লাগিয়ে সত্যিকারের পরিবর্তন আনার পরামর্শ।

সুলতান মুহাম্মদ রাশেদের লেখা ছোট কবিতা আর তার সাথে একটি বার্তা। স্মৃতি হিসেবে এখানে রাখা হলো।

ইচ্ছে ছিল চাঁদের দেশে করবো আহরণ,
শত চেষ্টার পরেও আমার যেতে ছিল বারন।
এমন সময়ে হঠাৎ এআইয়ের কথা হল যে স্মরণ,
আমার দীর্ঘ দিনের বাসনা ভাই এআই করল পুরন।
এখন আমি ইচ্ছে করলেই রোজ চলে যাই চাঁদে,
বাস্তবতা এখন চেয়ে থাকে আর নীরবেতে কাঁদে।

✍️ সুলতান মুহাম্মদ রাশেদ

কবির বার্তা: আসুন আমরা এআই দিয়ে কাল্পনিক সুপারম্যান না সেজে, বাস্তবের সুপারম্যান হয়ে ওঠার চেষ্টা করি। এআই দিয়ে মিথ্যা চাঁদের দেশে যাওয়ার পিছনে না ছুটে, বাস্তবে চাঁদে-মঙ্গলে যাওয়ার জন্য পদক্ষেপ নিই। মনে রাখবেন, এআই দিয়ে নিজেকে হিরো সাজাতে গেলে আপনার মনের মধ্যে থাকা আত্মাটাও কষ্ট পায় এই ভেবে যে, ইস, আমি যদি বাস্তব জীবনেও এমন হতে পারতাম। এআইকে নানা ধরনের সৃজনশীল কাজে ব্যবহার করে আপনি সত্যিকার অর্থেই নিজেকে বদলাতে পারেন। শুধু নিজেকে সাজানোর এসব কাজ আপনার মূল্যবান সময় নষ্ট করে, তাই এগুলো বাদ দিয়ে কার্যকর কিছু করায় মনোযোগ দিন। ধন্যবাদ!

সর্বশেষ খবর পান ইমেইলে

নতুন খবর ও লেখা প্রকাশ হলেই আপনার ইনবক্সে পৌঁছে যাবে। যেকোনো সময় এক ক্লিকে বন্ধ করতে পারবেন।