এআই ব্যবহারের নীতি
প্রিয় নিউজ 24 খবর সংগ্রহ, তথ্য মিলিয়ে দেখা ও লেখা তৈরিতে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে। তবে এআই যা খুশি প্রকাশ করতে পারে না — প্রতিটি লেখা নির্দিষ্ট মান-যাচাইয়ের মধ্য দিয়ে যায়।
- একাধিক সূত্র: মূল তথ্য অন্তত দুটি স্বাধীন নির্ভরযোগ্য সূত্রে মিললে তবেই খবর তৈরি হয়।
- নকল নয়: প্রকাশের আগে লেখাটি সূত্রের লেখার সঙ্গে মিলিয়ে দেখা হয়, যাতে কোনো বাক্য হুবহু না থাকে।
- মানুষের তত্ত্বাবধান: সন্দেহজনক বা সংবেদনশীল লেখা প্রকাশের আগে সম্পাদক পড়ে অনুমোদন দেন।
- স্বচ্ছতা: প্রতিটি খবরের শেষে ব্যবহৃত সূত্র দেওয়া থাকে।
- সংশোধন: ভুল পাওয়া গেলে সংশোধন নীতি অনুযায়ী ঠিক করা হয়।