Skip

রবিবার, 15 নভেম্বর 2026

প্রিয় শেহরাজ বাবা: ছেলের জন্য এক বাবার কবিতা

প্রিয় নিউজ 24 ডেস্ক

প্রকাশ: · 3 মিনিটে পড়ুন

প্রিয় শেহরাজ বাবা: ছেলের জন্য এক বাবার কবিতা
কবিতা "প্রিয় শেহরাজ বাবা" — প্রিয় নিউজ 24

এক নজরে

  • ছেলে শেহরাজের জন্য লেখা এক বাবার ভালোবাসার কবিতা।
  • সকাল থেকে রাত, কাজ আর নামাজ — সবকিছুর কেন্দ্রে সন্তান।
  • বাবার স্বপ্ন: ছেলে হবে নম্র, বুদ্ধিমান আর মানুষের মতো মানুষ।

ছেলের জন্য সুলতান মুহাম্মদ রাশেদের লেখা কবিতা। লেখা হয়েছিল রবিবার রাত 8:50, 15 আষাঢ় 1432 বঙ্গাব্দ (29 জুন 2025, 3 মহররম 1447 হিজরি)। স্মৃতি হিসেবে এখানে রাখা হলো।

যার জন্য থাকি ভালো সকাল, দুপুর, সাঁঝ,
সে আমার কলিজার টুকরা—বাবা শেহরাজ।
যার জন্য ক্লান্ত কপালের কেটে যায় ভাঁজ,
সে আমার সোনা বাচ্চা, কলিজা শেহরাজ।

যার জন্য দিনের আলো রাতেও দেয় সাজ,
সে আমার লক্ষ্মী বাবা—আমার শেহরাজ।
যার জন্য সকালের ঘুমে বাজে বারং বাজ,
সে আমার গুণীধর পুত্র, বাবা শেহরাজ।

যার জন্য নতুনত্বে চিনবে আমায় এ-সমাজ,
সে আমার সোনার ছেলে—বাবা শেহরাজ।
যাকে নিয়ে শুরু সকাল, শুরু নতুন কাজ,
সে আমার সোনা বাবা, কলিজা শেহরাজ।

যার জন্য দোয়া করি পড়ে যে নামাজ,
সে যে আমার অবুঝ ছেলে—বাবা শেহরাজ।
যার চিন্তায় ঘুম-চোখেও কান থাকে সজাগ,
সে আমার দুর্দান্ত ছেলে, বাবা শেহরাজ।

যার জন্য ঘরে ফিরি, যতই থাকুক কাজ,
সে আমার অপেক্ষায় থাকা—বাবা শেহরাজ।
চোখে তার স্বপ্ন দেখে আঁকি রঙিন ছায়া,
বুকভরা দোয়ায় রাখি তার সুখেরী মায়া।

যখন হাঁটে ছোট্ট পায়ে, কাঁপে মাটির তল,
দুঃখ-কষ্ট ভুলে তখন পাই যে আমি বল।
বলে যখন “বাবা” ডেকে, দুলে ওঠে মন,
জীবনের শ্রেষ্ঠ সুর—এযে আমার আসল ধন।

বাবা স্কুলে যাবে একদিন, ব্যাগ পিঠে করে,
আকাশ ছুঁবে দু’হাত মেলে, বাবার স্বপ্ন ধরে।
নবীন সূর্যের মতো উদিত হও বাবা,
আলোয় আলোকিত করে সবার কর সেবা।

জানি না ভবিষ্যৎ কী দেয়, দিন কেমন হবে,
তবু চাই, তার মুখের হাসি চিরকালই রবে।
শেখাবে সে মানবতা, সত্য আর সাহস,
যার প্রতিটি পদক্ষেপে গড়বে ইতিহাস।

আমার রক্তে বয়ে চলে ভালোবাসার নাম,
সে আমার শেহরাজ বাবা—যার রয়েছে দম।
তার চোখে দেখি আমি আমার শৈশবকাল,
তার মধ্যেই বেঁচে থাকবো আমি বহুকাল।

পড়বে সে বই, লিখবে সে স্বপ্নের পাতায়,
তাকে নিয়ে প্রতিটা দিন হবে নতুন মাত্রায়।
খেলবে সে মাঠে, দৌড়াবে প্রাণ খুলে,
আমার পৃথিবী যাকে ভুলিবোনা কোন ভুলে।

যখন সে কাঁদে, ভেঙে পড়ে হৃদয়টা,
হাসাতে পারলেই লাগে জীবনের সঠিকতা।
বাবা হয়ে তাকে নিয়ে কতই না গর্ব করি,
সাজাই আমি জীবনের রঙ—যত্নের কারবারি।

সুন্দর মানুষ হবে সে, পরের জন্য ভাববে,
কোনোদিন কারও চোখে কাঁটা হয়ে না দাঁড়াবে।
তার হাসিতে লুকিয়ে আছে অজস্র কবিতা,
সে তো আমার কলিজার টুকরো জীবনের।

চাই সে হোক নম্র, হোক সে বুদ্ধিমান,
যেন দেখে সবাই বলে—এক গর্বিত সন্তান!
তার প্রতিটি সাফল্যে চোখ ভিজে উঠবে,
তাকে নিয়ে শত গানে বুক আনন্দে ফাটবে।

এই ছেলেটাই হয়ে উঠবে শত আশার আলো,
যার পদচারণায় রাঙাবে সব, লাগবে ঝমকালো।
সব পিতারই স্বপ্ন থাকে, আমারও আছে তাই,
মানুষের মতো মানুষ করবো, যে যাই বলুক ভাই।

তোমার জন্যই লিখছি এটি, পাবলিশ হবে আজ,
বাবা-মায়ের স্মৃতি আগলে রেখো, প্রিয় শেহরাজ!

✍️ সুলতান মুহাম্মদ রাশেদ
রবিবার রাত 8:50, 15 আষাঢ় 1432 বঙ্গাব্দ
29 জুন 2025 খ্রিষ্টাব্দ, 3 মহররম 1447 হিজরি

সর্বশেষ খবর পান ইমেইলে

নতুন খবর ও লেখা প্রকাশ হলেই আপনার ইনবক্সে পৌঁছে যাবে। যেকোনো সময় এক ক্লিকে বন্ধ করতে পারবেন।