ময়লার গাড়ি: এক শিশুর চোখে শহরের সকাল (কবিতা)
এক নজরে
- কবিতাটি দেড় বছরের এক শিশুর মুখে বলা, যে রোজ সকালে জানালায় দাঁড়িয়ে ময়লার গাড়ি দেখে।
- বাবা অফিসে চলে গেলে তার সারাদিন কাটে অপেক্ষায়, মায়ের সাথে খেলা করে।
- শহরের ভাড়া বাসা, ব্যস্ত বাবা-মা আর সন্তানের ভালোবাসার এক টুকরো ছবি।
সুলতান মুহাম্মদ রাশেদের লেখা কবিতা। লেখা হয়েছিল 10 আগস্ট 2025, স্মৃতি হিসেবে এখানে রাখা হলো।
সকালবেলা ঘুমিয়ে সবাই,
আমি জেগে উঠি তারাতারি,
এখানেই রোজ দাঁড়িয়ে থাকি,
আর দেখি ঐ ময়লার গাড়ি।
বয়স আমার বছর দেড়েক,
বাহিরে দেখি ভিন্ন জগত এক,
সকাল হলেও সবাই যখন ঘুমে থাকে নিস্তব্ধ,
আমি দৌড়ে গিয়ে শুনি তখন ঐ গাড়ির শব্দ।
রোজ সকালে একই সময়ে আসে ময়লার গাড়ি,
সাঁঝবেলায় চেয়ে দেখি, আর কিই বা করতে পারি।
ময়লার গাড়িও চলে গেল, তারা ঘুমে এখনো ভারী,
মাম্মাকে ডাকি, পাপ্পাকে ডাকি আর কিই বা করতে পারি।
এখনো তোমরা ওঠছো না, তাই করলাম একটু আড়ি,
যাই হোক, মেনে নিতে হয় — এটা নয়তো নিজ বাড়ি।
এখানে যদিও জন্মেছি আমি, কিন্তু জন্মভিটা নয়,
টাকা-পয়সা যতই থাকুক, মানুষ ভাড়াটিয়া কয়!
পরিশেষে মাম্মা-পাপ্পা উঠলো জেগে বেশ,
উঠার পরেও তাদের এখনো ব্যস্ততার নেইতো শেষ।
পাপ্পা আছে ল্যাপটপ নিয়ে অফিসের মিটিংয়ে,
মাম্মা এখন ব্যস্ত হাতে তরকারি কাটা নিয়ে।
এর কাছে যাই, তার কাছে যাই — ছুটাছুটি করি,
এগুলো ছাড়া এখন আমি আর কিই বা করতে পারি।
ভাল লাগে না এগুলো দেখে, মনটা ভীষণ ভারী,
পাশের রুমে চাচ্চু আছে কিনা দেখি যাই তারাতারি।
একটু পরে টি-শার্ট গায়ে পাপ্পা যাবে দেখি বেরিয়ে,
এটা দেখেই দেরি না করে দৌড়ে পা ধরলাম জড়িয়ে-
“তুমি বাবা কোথায় যাচ্ছো চলে, আমায় রেখে একা?
তুমি ছাড়া সারাদিনটা আমার লাগে যে ফাঁকা ফাঁকা।”
পরিশেষে আদর করে, যখন যেতেই তোমার হয়,
তখন আমি নিরুপায়, তাকিয়ে থেকে বলি “টাটা, বাই-বাই।”
মাম্মুনি তখন আদর করে, চায় কান্না থামাতে বারবার,
আমার তো বাবা তোমাকেই লাগে তাই কান্না করি বারবার।
অফিস শেষে অনেক পরে পাপ্পা যখন বাসায় ফিরছে,
কলিং বেলের শব্দ শুনেই বলি “মাম্মা, বাবা কি এসেছে?”
তারপর হঠাৎ দরজা খুলে বাবাকে দেখার পরে,
পিছন দিকে ইচ্ছে মতো ভোঁ দৌড় দিলাম জোরে!
বাবা তখন পিছন পিছন দৌড়ে আমায় ধরে,
আদর করে চুমু খেয়ে বুকের মধ্যে নেয় ভরে।
তারপর খানিকটা সময় কেটে যায় দারুণ বেশ,
চাচ্চু-বাবার সাথে খেলছি যেন আনন্দের নেই শেষ!
তারপর সেই ভয়ংকর একটা সময় চলে এলো,
এক এক করে পাপ্পা-চাচ্চু সবাই অফিসে চলে গেল।
অপেক্ষায় থাকি, ভাবি — পাপ্পা কখন আসে ফিরে,
এখন আমার সারাদিন কাটে মাম্মুনির সাথে খেলা করে।
বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়, পাপ্পা আসবে সে কোনো রাতে,
হয়তো পাপ্পার দেখা পাবো, আবার সেই সুপ্রভাতে।
আবার যখন সকাল হবে, আমি দেখবো ময়লার গাড়ি,
এটা ছাড়া এখন আমি আর কিই বা করতে পারি!
তাই এখানেই রোজ দাঁড়িয়ে থাকি,
আর দেখি ঐ ঐ ঐ ময়লার গাড়ি।
✍️ সুলতান মুহাম্মদ রাশেদ
10 আগস্ট 2025