বিজনেসের প্যারা: এক উদ্যোক্তার মনের কথা (কবিতা)
এক নজরে
- সপ্তাহে দুইদিন সেল ভালো, বাকি দিন গোলমাল — ব্যবসার চেনা টেনশনের কথা।
- কর্মী সামলানো আর শুধু লাভ গোনার স্বভাব নিয়ে মজার ছন্দে কথা।
- শেষ কথা: ব্যবসা মানেই প্যারা, তাই ধ্যান-ধারণা আর হিসেব কষে ব্যবসা করুন।
উদ্যোক্তা হিসেবে নিজের অভিজ্ঞতা থেকে সুলতান মুহাম্মদ রাশেদের লেখা মজার ছন্দের কবিতা। স্মৃতি হিসেবে এখানে রাখা হলো।
ভাই, বিজনেস করিয়া,
থাকি টেনশনে মরিয়া।
ভাবি দেব কিনা ছাড়িয়া —
তাইলে খাবো কি করিয়া?
সপ্তাহে দুইদিন সেল ভালো হলে,
বাকি চারদিন যায় গোলমালে।
প্রতিনিয়ত ভাবছি, কি করি তাহলে —
এভাবে কি ভাই আর জীবন চলে?
সেল ভালো হল তো, কর্মীরা সব ভালো না,
এভাবে হলে তো ভাই, প্যারা মুক্ত হলো না।
কোন কি উপায় আছে ভাই, আপনার জানা —
যাহা বন্ধ করিতে পারে কর্মীদের তালবাহানা?
যুগটাই এখন এমন কেউ চাকরি করতে চায় না,
চাকরি করে ঠেকে, নয়তো করার কিছু পায় না।
ভালোবাসার টানে এখন চাকরি করে কয়জনা?
সম্পর্কের তরে করে কয়েক জন, তা হাতেগোনা।
ব্যবসা আল্লাহ হালাল করেছে, তাই করতে চাই,
টেনশন ছাড়া আছে এমন ব্যবসা কোথায় পাই?
কত মানুষ আসে যে ভাই, কাজ খুঁজিতে খুঁজিতে,
গেটাপ সে চেঞ্জ কইরালায়, বুঝিতে না বুঝিতে।
খালি দ্যাখে টাকা গুনি, আর দ্যাখে খালি লাভ,
পিছন দিয়ে কি যাইতেছে, তা দ্যাখে না কেউ বাপ!
এইটা করলে ঐটা হয় নাই, যেন কাটছে না অভাব,
ভালো মধ্যেও খারাপ খোঁজাই কি মানুষের স্বভাব?
শুনেন, ব্যবসা মানেই থাকবে নানা প্যারা,
এমন কোন ব্যবসা নাই, এইগুলা ছাড়া।
এটকু সর্তক না থাকিলেই খাইতে পারেন ধরা,
তখন বলবেন —
ভালো লাগে না আর এই বিজনেসের প্যারা?
ধ্যান-ধারণা করেন বসে,
ব্যবসা করুন হিসেব কষে।
তখন কর্মীরা সব ভালো থাকবে,
আপনার ব্যবসা যদি টিকে তবে।
✍️ সুলতান মুহাম্মদ রাশেদ