সাভার-আশুলিয়ায় 80 কারখানায় ছুটি: মজুরির দাবিতে দিনভর উত্তপ্ত শিল্পাঞ্চল, পুলিশের সঙ্গে সংঘর্ষ
মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষে মঙ্গলবার সাভার-আশুলিয়ায় 80টি পোশাক কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গাজীপুরও দিনভর উত্তপ্ত ছিল, কয়েক জায়গায় পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষ হয়েছে।