গন্তব্য চার্জ: আমদানির গন্তব্য চার্জ এক মাসের মধ্যে দেশে ফেরত আনতে হবে, লেনদেন শুধু ব্যাংকিং চ্যানেলে
আমদানির গন্তব্য চার্জ-সংক্রান্ত অর্থ এক মাসের মধ্যে দেশে ফেরত আনতে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এই চার্জের লেনদেন এখন থেকে ব্যাংকিং চ্যানেলের বাইরে করা যাবে না।